কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার, জুয়েল নামে এক যুবকক আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৫০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ৭১৬ বার পড়া হয়েছে
কলাপাড়ায় অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় মো. জুয়েল (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।
জানা যায়, কলাপাড়া উপজেলার কেরানীপাড়া গেস্টহাউজের সামনে বিশেষ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালী’র একটি দল এবং মহিপুর থানা পুলিশের সহযোগিতায় ওই গাঁজা উদ্ধার করা হয়। আটক মো. জুয়েল ফাসিপাড়া, লতাচাপলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে প্রায় ৩০টি নিয়মিত মামলার রুজু প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।
















