০১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

কলাপাড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ২৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২৬ জুন ২০২৬, শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কলাপাড়া উপজেলা কার্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের নিয়ে দোয়া অনুষ্ঠান এবং শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পটুয়াখালী জেলা শাখার সেক্রেটারি কে. এম. তামিম।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কলাপাড়া উপজেলা শাখার আমীর মুহাম্মদ আবদুল কাইউম। এছাড়াও প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পটুয়াখালী জেলা শাখার সাবেক সভাপতি মো. মাইনুল ইসলাম মেশকাত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কলাপাড়া উপজেলা শাখার নায়েবে আমীর খালেক ফারুকী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলাপাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি ও পটুয়াখালী সদর দক্ষিণ শাখার সভাপতি মো. নাইম, এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মো. জান্নাতিন নাইম জীবন।

এছাড়াও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলাপাড়া উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা পর্বে বক্তারা পরীক্ষার্থীদের সফলতা অর্জনের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি নৈতিক চরিত্র গঠন, আদর্শবান মানুষ হিসেবে আত্মগঠন এবং দেশের একজন সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলাপাড়া উপজেলা শাখার সভাপতি মো. শামিম। আলোচনা শেষে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং দেশ, জাতি ও পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলাপাড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:১৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬