কুয়াকাটা সৈকতে মোটরসাইকেল নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান জোরদারনিষিদ্ধ জোন চিহ্নিত, ২০টি বাইকের চাবি জব্দ
- আপডেট সময় : ১২:০০:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬ ৩৪৮ বার পড়া হয়েছে
কুয়াকাটা সমুদ্র সৈকতে মোটরসাইকেলের বেপরোয়া চলাচল নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসন তৎপরতা বৃদ্ধি করেছে।
উপজেলা প্রশাসন ও কুয়াকাটা পৌরসভার যৌথ উদ্যোগে সৈকতের বিভিন্ন স্থানে নিষিদ্ধ জোন চিহ্নিত করা হয়েছে, যেখানে কোনোভাবেই মোটরসাইকেল প্রবেশ করতে দেওয়া হবে না। অভিযান পরিচালনাকালে অন্তত ২০টি মোটরসাইকেলের চাবি জব্দ করা হয়। তবে সংশ্লিষ্ট চালকদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
প্রশাসন জানিয়েছে, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে, যাতে সৈকতের পরিবেশ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসিন সাদেক জানান, ট্যুরিস্ট পুলিশ নিয়মিতভাবে সৈকতে মনিটরিং করলে যেকোনো ব্যত্যয় সহজেই প্রতিরোধ করা সম্ভব হবে।
এদিকে স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, দীর্ঘদিন ধরে সৈকতে মোটরসাইকেলের অবাধ চলাচলের কারণে শিশু ও পর্যটকদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে ছিল। দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ায় স্বস্তি ফিরে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।















