০১:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

কলাপাড়া ফেরিঘাটে গাঁজাসহ মাদক বিক্রেতা আটক, ক্রেতা কাউসার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ৩১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে আনুমানিক ৫ গ্রাম গাঁজাসহ জুয়েল (৩৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। এ সময় মাদক ক্রেতা হিসেবে কাউসার নামে একজনের সংশ্লিষ্টতার কথাও জানা গেছে।শুক্রবার (২১ আগস্ট) রাত ৯টার দিকে কলাপাড়া ফেরিঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক।অভিযানকালে জুয়েলের কাছ থেকে আনুমানিক ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, জুয়েল এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এ সময় কাউসার মাদক ক্রেতা হিসেবে সেখানে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলাপাড়া ফেরিঘাটে গাঁজাসহ মাদক বিক্রেতা আটক, ক্রেতা কাউসার

আপডেট সময় : ০৩:৫৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬