কলাপাড়ায় ইয়াবা সেবনের দায়ে যুবককে কারাদণ্ড
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:১৬:২২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬ ৯২৭ বার পড়া হয়েছে
কলাপাড়া পৌরসভার সলিমপুর ১নং ওয়ার্ডের বাসিন্দা মো. মিজানুর রহমান (৩৫)-কে ইয়াবা সেবনের অপরাধে আটক করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে নাচনাপাড়া ফায়ার সার্ভিসের পেছন থেকে তাকে আটক করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালত তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।















