কলাপাড়ার আলিপুরে ফসল খাওয়াকে কেন্দ্র করে গরুকে কুপিয়ে যখমের
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৩০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ২৫৩ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলিপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে ফসল খাওয়াকে কেন্দ্র করে একটি গরুকে কুপিয়ে যখম করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।গরুর মালিক ইদ্রিস মাতুব্বর জানান, তার গরুটি পাশের একটি ক্ষেতে ঢুকে ডাল খাচ্ছিল। এসময় ক্ষেতে থাকা এক ব্যক্তি ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে গরুটির ওপর আঘাত করেন। এতে গরুটি গুরুতর আহত হয়।এ বিষয়ে অভিযুক্ত ইসমাইল বলেন, তিনি নিজে গরুটিকে আঘাত করেননি। তার দাবি, গরুটি ফসল খাওয়ায় তার ছেলে ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে গরুটিকে আঘাত করেছে।ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন বলে জানা গেছে।
















