কলাপাড়ায় ৫টি তিলা ঘুঘু ও একটি বক হত্যায় ১০ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ০২:৫১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ২২৪ বার পড়া হয়েছে
কলাপাড়ায় ৫টি তিলা ঘুঘু ও একটি বক হত্যায় ১০ হাজার টাকা জরিমানাকলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর কলাপাড়ায় পাঁচটি তিলা ঘুঘু ও একটি বক হত্যার অপরাধে তানজিল নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।নাচনাপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৩৮ ধারায় তাকে এ দণ্ড দেওয়া হয়। উল্লেখ্য, পাখিগুলো আইনের তফসিলভুক্ত সংরক্ষিত বন্যপ্রাণী। এগুলো হত্যা করা আইনত দণ্ডনীয় অপরাধ।এদিকে, ইয়াবা সেবনের অপরাধে অপর এক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।অভিযানে কলাপাড়া রেঞ্জের বন বিভাগের কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালীর একটি চৌকস দল এবং অ্যানিমেল লাভার্স পটুয়াখালীর সদস্যরা উপস্থিত ছিলেন।সংশ্লিষ্টরা জানান, বন্যপ্রাণী সংরক্ষণ ও মাদকদ্রব্যের অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে আইন প্রয়োগের মাধ্যমে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।














