কলাপাড়ায় শ্রেষ্ঠ কৃষকদের সঙ্গে কৃষি বিভাগের ব্যতিক্রমী আড্ডা
- আপডেট সময় : ০৭:১৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ২০ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো শ্রেষ্ঠ কৃষকদের সঙ্গে কৃষি বিভাগ, স্থানীয় প্রশাসন ও সচেতন মহলের ব্যতিক্রমী আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বিকালে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের আয়োজনে শহরের হেলিপ্যাড মাঠে এ আড্ডা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলার শ্রেষ্ঠ সবজি চাষী, বড়ই চাষী, গোলগাছ চাষী, আম বাগানী, ড্রাগন চাষী, ধান চাষী, মুগডাল চাষী ভার্মি কমপোষ্ট চাষী ও সৌদি খেজুর চাষীসহ অর্ধ শতাধিক কৃষকরা তাদের সফলতার গল্প তুলে ধরেন। এছাড়া সন্ধ্যায় এ আড্ডা অনুষ্ঠানে নানা-নাতির গম্ভীরা পরিবেশনার মাধ্যমে কৃষির গুরুত্ব ও কৃষিতে আধুনিক চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার ও কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন,সিপিপি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান খান, প্রকল্প কর্মকর্তা মোঃ মোকছেদুল আলম, প্রেসক্লাব সভাপতি সহকারী অধ্যাপক নেছার উদ্দিন আহম্মেদ টিপু, পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা।
- কলাপাড়া কৃষি বিভাগ
- শ্রেষ্ঠ কৃষকদের আড্ডা
- পটুয়াখালী কৃষি সংবাদ
- আধুনিক চাষাবাদ
- কৃষকদের সফলতার গল্প
- কলাপাড়া উপজেলা প্রশাসন
- বাংলাদেশ কৃষি উন্নয়ন









