কলাপাড়ায় শিক্ষার্থীদের জন্য ফ্রি ইংরেজি স্পিকিং সুবিধা চালুকলাপাড়া
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৪৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ১৮৯ বার পড়া হয়েছে
কলাপাড়ার শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয়ভাবে পরিচালিত MAA Academy-এর উদ্যোগে বিনামূল্যে ইংরেজি স্পিকিং শেখার সুযোগ চালু করা হয়েছে।জানা গেছে, আগামী এপ্রিল মাস থেকে প্রতিদিন আসর থেকে মাগরিব পর্যন্ত এই ফ্রি স্পিকিং সেশন অনুষ্ঠিত হবে। এতে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।উদ্যোগটির বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মুতাসিম বিল্লাহ বলেন, শিক্ষার্থীদের বাস্তব জীবনে ইংরেজিতে কথা বলার দক্ষতা বাড়ানোই এই কার্যক্রমের মূল লক্ষ্য। তিনি জানান, সম্পূর্ণ বিনামূল্যে এই উদ্যোগের মাধ্যমে কলাপাড়ার শিক্ষার্থীরা উপকৃত হবে।শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও ভবিষ্যৎ শিক্ষাজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।









