আসন্ন (ইউপি) নির্বাচনকে সামনে রেখে ধানখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন রবিউল আউয়াল অন্তর সম্ভাব্য প্রার্থী।
- আপডেট সময় : ০৬:০১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬ ৪৬৫ বার পড়া হয়েছে
তিনি স্থানীয় জনগণের দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন।সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, সবকিছু অনুকূলে থাকলে এবং মাননীয় প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নুরের অনুমতি সাপেক্ষে তিনি আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়ার ইচ্ছা পোষণ করছেন। অধিকার বঞ্চিত খেটে-খাওয়া সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।তিনি আরও বলেন, তার রাজনৈতিক নেতা গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হওয়ায় এলাকার গরীব, অসহায় ও অধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সমস্যা সমাধানে কাজ করা সহজ হবে বলে তিনি মনে করেন।তিনি বলেন, “আমি নেতা হয়ে নয়, নীতি নিয়ে মানুষের সেবক হিসেবে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আপনাদের জন্য কাজ করতে চাই। ব্যক্তি তাঁবেদারি মুক্ত একটি সমাজ গড়তে তরুণদের নেতৃত্ব আজ সময়ের দাবি।”তিনি ধানখালীবাসীর উদ্দেশ্যে বলেন, “মার্কা বা দল নয়—প্রার্থীর ব্যক্তি কর্ম ও চরিত্র দেখে প্রতিনিধি নির্বাচিত করবেন।”এ সময় তিনি উল্লেখ করেন, এলাকার শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য কাজ করতে গিয়ে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে এবং কিছু অসৎ ব্যক্তির কারণে তাকে গুমের মতো ঘটনার শিকারও হতে হয়েছে।সবশেষে তিনি বলেন, মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করতে পারলে সেটাই হবে তার জীবনের সবচেয়ে বড় পাওয়া। এজন্য ধানখালী ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া ও ভালোবাসা কামনা করেন তিনি।










