কলাপাড়া উপজেলার গামুরিবুনিয়া অবৈধভাবে টপসয়েল (উপরি মাটি) কাটার দায়ে হারুন বিশ্বাস নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা
- আপডেট সময় : ০৭:২৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ১৪১ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার গামুরিবুনিয়া ৪ নম্বর ওয়ার্ডে অবৈধভাবে টপসয়েল (উপরি মাটি) কাটার দায়ে হারুন বিশ্বাস (৪০) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
হারুন বিশ্বাস গামুরিবুনিয়া ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতা আব্দুস ছত্তার বিশ্বাস।
জানা যায়, ছোবহান তালুকদারের বাড়ির পাশ থেকে উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি ছাড়াই টপসয়েল কেটে ইটভাটায় সরবরাহ করা হচ্ছিল। এ সময় অভিযানে ভাটায় মাটি সরবরাহকারী, মূল মহাজন এবং ট্রাক চালকদের আটক করা হয়।
অভিযানে অপরাধ প্রমাণিত হওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ১৫(১) ধারায় হারুন বিশ্বাসকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
প্রশাসন জানিয়েছে, কৃষিজমির উর্বর মাটি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।










