নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী সাবেক সেনা সদস্য নাইমুল ইসলাম নাইম
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:১৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ২২৩ বার পড়া হয়েছে
আসন্ন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ৫নং নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক সেনা সদস্য নাইমুল ইসলাম নাইম। তিনি একটি স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করে এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।
নাইমুল ইসলাম নাইম বলেন, নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণে কাজ করবেন। তিনি একটি আধুনিক ও স্মার্ট ওয়ার্ড গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে এলাকাবাসীর পাশে থেকে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান। এজন্য আসন্ন নির্বাচনে তিনি সকল ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেছেন।













