০৪:৪২ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

কুয়াকাটায় আগুনে পুড়ে ছাই ৮ দোকান, ক্ষতিগ্রস্তদের পাশে ছাত্রদল নেতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুয়াকাটা পৌর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি হোটেল ও গার্মেন্টসসহ পাশাপাশি থাকা আটটি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

গত ২৭ ফেব্রুয়ারি সকালে একটি দোকানের বালিশে আগুন লাগার ঘটনা থেকে লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন পাশের হোটেল, গার্মেন্টস ও অন্যান্য দোকানে ছড়িয়ে যায়। স্থানীয়দের প্রচেষ্টা ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে আটটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম বলেন, “আগুন লাগার পর আমরা কিছুই বের করতে পারিনি। আমাদের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমরা নিঃস্ব হয়ে পড়েছি।” আরেক ব্যবসায়ী জানান, ঋণ করে দোকানে মালামাল তুলেছিলেন। আগুনে সব শেষ হয়ে যাওয়ায় পুনরায় ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে পড়েছে। দ্রুত সরকারি সহায়তা প্রয়োজন বলেও জানান তিনি।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন কুয়াকাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদার। তিনি ক্ষতিগ্রস্ত দোকানিদের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন এবং তাদের খোঁজখবর নেন। তিনি বলেন, “মানবিক দায়িত্ববোধ থেকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে পাশে থাকার চেষ্টা করবো।”

স্থানীয় বাসিন্দা আবদুল রহিম বলেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুতের কাজ চলছে বলে জানা গেছে।
এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুতের কাজ চলছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুয়াকাটায় আগুনে পুড়ে ছাই ৮ দোকান, ক্ষতিগ্রস্তদের পাশে ছাত্রদল নেতা

আপডেট সময় : ১১:৩২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬