কলাপাড়ায় গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:১৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ৩৩৬ বার পড়া হয়েছে
কলাপাড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাদুরতলী এলাকার সরদার সড়কে বিকেল সাড়ে ৪টার দিকে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনকে আটক করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় গাঁজা সেবনের অপরাধে মো. হাসান সিকদার (৩০), কাওসার হাওলাদার (১৯) ও সৌরভ ভূইয়া (২৭)-কে প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালীর একটি চৌকস টিম অভিযানে সহযোগিতা করে।









