কলাপাড়ায় ইয়াবা সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড, জব্দকৃত ট্যাবলেট ধ্বংস
- আপডেট সময় : ১০:৪৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ ২২১ বার পড়া হয়েছে
কলাপাড়ায় ইয়াবা সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড, জব্দকৃত ট্যাবলেট ধ্বংস
কলাপাড়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সেবনের অপরাধে পৃথক সময়ে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।জানা যায়, আজ রাত ১০টার দিকে কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ছনখোলা এলাকায় আলা মৃধা (৪০) নামের এক ব্যক্তিকে ইয়াবা সেবনের অপরাধে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারানুসারে ২১ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ৫ দিন বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।অভিযানকালে তার কাছ থেকে ৪টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যা পরে প্রকাশ্যে পুড়িয়ে বিনষ্ট করা হয়।এদিকে, আজ বিকেলে একই উপজেলায় অপর এক ব্যক্তিকে ইয়াবা সেবনের অপরাধে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে ২ দিন বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।উভয় অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালীর চৌকস টিম সক্রিয়ভাবে সহযোগিতা করে।প্রশাসন সূত্রে জানানো হয়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।










