বলিপাড়ায় ইয়াবাসহ বিক্রেতা ও ক্রেতা আটক, ক্রেতার কারাদণ্ড
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৩৭:০৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৩২৭ বার পড়া হয়েছে
বলিপাড়ায় ইয়াবা বিক্রেতা ও ক্রেতা আটক, ক্রেতার ২১ দিনের কারাদণ্ড
কলাপাড়া উপজেলার বলিপাড়া ১নং ওয়ার্ড, বালিয়াতলী এলাকায় শহিদুল ইসলাম (৩৪) নামে এক ইয়াবা বিক্রেতা ও সজীব (১৯) নামে এক ক্রেতাকে আটক করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সজীব (১৯)-কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারানুসারে ২১ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৫ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অন্যদিকে, ইয়াবা বিক্রেতা শহিদুল ইসলাম (৩৪)-এর অপরাধ মোবাইল কোর্টের আওতাবহির্ভূত হওয়ায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে।
অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালীর চৌকস টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।










