১০:১২ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

কলাপাড়ায় মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত আবুতালেব ইভান মাতব্বর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪২:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ ১৫৬ বার পড়া হয়েছে

করাপাড়ার-কথাকরাপাড়ার-কথা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: কলাপাড়ায় মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত আবুতালেব ইভান মাতব্বর

কলাপাড়া প্রতিনিধি —
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন নাওভাঙ্গা সালেহিয়া কামিল মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক মো. আবুতালেব ইভান মাতব্বর

গতকাল শুক্রবার (০৯ জানুয়ারি) উপজেলা পর্যায়ের মূল্যায়ন কমিটির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন মূল্যায়ন কমিটির আহ্বায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ, সদস্য সচিব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আকরাম হোসেন খান এবং সদস্য উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান

এর আগে উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতা, শিক্ষাগত যোগ্যতা, পাঠদান দক্ষতা ও সার্বিক কর্মকাণ্ড যাচাই-বাছাইয়ের মাধ্যমে মাদ্রাসা পর্যায়ে তাকে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মনোনীত করা হয়।

প্রভাষক ইভান মাতব্বর শিক্ষা ক্ষেত্রে অবদানের পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে যুক্ত। তিনি বর্তমানে উপজেলা মাদ্রাসা অ্যাসোসিয়েশনের সভাপতি, সিপিপি নীলগঞ্জ ইউনিয়ন শাখার ডেপুটি টিম লিডার, ‘পাশে দাঁড়াই’ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান উপদেষ্টা এবং ক্রীড়া সংগঠন ‘প্রিয়জন কল্যাণ পরিষদ’-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষকতার পাশাপাশি তিনি একজন পরোপকারী সমাজসেবক ও ক্রীড়া সংগঠক হিসেবে এলাকায় সুপরিচিত ব্যক্তিত্ব।

শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট মূল্যায়ন কমিটি, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রভাষক আবুতালেব ইভান মাতব্বর বলেন,
“সঠিক মূল্যায়নের মাধ্যমে আমাকে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত করায় সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ। আমি সকলের কাছে দোয়া চাই, যেন আমৃত্যু দেশ ও মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে পারি। মহান সৃষ্টিকর্তা আমাকে সেই শক্তি ও সামর্থ্য দান করুন।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলাপাড়ায় মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত আবুতালেব ইভান মাতব্বর

আপডেট সময় : ১২:৪২:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬