০২:১৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ম্যাকাইতে বড় হারের পরও টেস্ট ইতিহাসের সেরা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ম্যাকাই টেস্টে দুই দিনেই পরাজয় বরণ করে নিতে হলো বাংলাদেশকে। ডারউইনে ৯ উইকেটের ঐতিহাসিক জয়ের পর সিরিজের এই দ্বিতীয় ও শেষ টেস্টে ইনিংস ও ৫১ রানের ব্যবধানে হারল নাজমুল হোসেন শান্তর দল। এতে সিরিজটা শেষ ১-১ ড্রয়ে। আর এতেই বড় ব্যবধানে হারের দিনেও বড় সুখবর পেল শান্ত-হাসানরা। টেস্টে নিজেদের ইতিহাসের সেরা র‌্যাঙ্কিং ৬-এ উঠে এসেছে বাংলাদেশ।অস্ট্রেলিয়া সফরে আগে আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে ৯-এ ছিল বাংলাদেশ। তবে এই সিরিজ শেষে আজকের (রবিবার) হালনাগাদের পর ৭৮ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান এখন ৬-এ। এর আগে টেস্ট র‌্যাঙ্কিংয়ে কখনোই এই অবস্থানে আসতে পারেনি শান্ত-মুশফিকরা। এই হালনাগাদে বাংলাদেশ ৬-এ উঠে আসায় এক ধাপ করে পিছিয়ে সাত, আট ও নয়ে আছে যথাক্রমে শ্রীলঙ্কা (৭৬ রেটিং পয়েন্ট), পাকিস্তান (৭৫ রেটিং পয়েন্ট) ও ওয়েস্ট ইন্ডিজ (৭৪ রেটিং পয়েন্ট)। এতেই হয়তো খুব বেশিদিন এই স্থান ধরে রাখতে পারবে না বাংলাদেশ,কারণ এই চার পজিশনে সবার রেটিং পয়েন্ট একেবারেই কাছাকাছি। আর ১৭ রেটিং পয়েন্ট নিয়ে সবার শেষে জিম্বাবুয়ে। সিরিজ ড্র করে শান্ত বললেন, ‘আবার ২৩ বছর অপেক্ষা করতে চাই না’সিরিজ ড্র করে শান্ত বললেন, ‘আবার ২৩ বছর অপেক্ষা করতে চাই না’এদিকে ম্যাকাইতে বড় ব্যবধানের এই জয়ে র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান আরো পাকাপোক্ত করল অস্ট্রেলিয়া। তাদের রেটিং পয়েন্ট এখন ১২৭। শীর্ষ পাঁচের বাকি চার জায়গাও আছে অপরিবর্তিত। সেখানে যথাক্রমে আছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ড।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ম্যাকাইতে বড় হারের পরও টেস্ট ইতিহাসের সেরা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ

আপডেট সময় : ০১:৩৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬