পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী তরুণ দলের আসন্ন পূর্ণাঙ্গ কমিটি গঠনকে কেন্দ্র করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নেতৃত্বের দৌড়ে মাঠপর্যায়ে এগিয়ে রয়েছেন দুই তরুণ নেতা।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:১৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬ ১৬১ বার পড়া হয়েছে
সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন এস এম মেহেদী হাসান। তিনি জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা। পাশাপাশি তিনি পটুয়াখালী জেলা তরুণ দলের বর্তমান আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তৃণমূল পর্যায়ে তার সক্রিয়তা ও সাংগঠনিক অভিজ্ঞতা তাকে সভাপতি পদে এগিয়ে রেখেছে বলে নেতাকর্মীদের অভিমত।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে মাঠপর্যায়ে এগিয়ে আছেন রেফায়েত খান। তিনি পটুয়াখালী জেলা তরুণ দলের বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক। সংগঠনের বিভিন্ন কর্মসূচি ও আন্দোলন-সংগ্রামে তার ভূমিকা নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
দলীয় সূত্র জানায়, তৃণমূলের মতামত ও সাংগঠনিক সক্ষমতা বিবেচনায় নিয়ে খুব শিগগিরই পটুয়াখালী জেলা তরুণ দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হতে পারে।










