ধানখালী ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের বাসিন্দা মোঃ জলিল মোল্লা গতকাল শুক্রবার সকাল থেকে নিখোঁজ রয়েছেন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৫৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬ ২০৪ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের বাসিন্দা মো. জলিল মোল্লা (৬৫) গতকাল শুক্রবার সকাল থেকে নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ মো. জলিল মোল্লার পিতা মরহুম মুজাফফর আলী মোল্লা। পরিবার সূত্রে জানা গেছে, তিনি প্রতিদিনের মতো গতকাল ২৩ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) সকালে হাঁটতে বের হন। কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেও তিনি আর বাড়ি ফিরে আসেননি।
পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের মাঝে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
এ বিষয়ে পরিবার জানিয়েছে, কেউ যদি নিখোঁজ মো. জলিল মোল্লাকে কোথাও দেখে থাকেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।










