পটুয়াখালী–৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারণা শুরু, মাঠে সক্রিয় ৮ নং ওয়ার্ডের নেতা-কর্মীরা
- আপডেট সময় : ০৯:৪২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ৮১ বার পড়া হয়েছে
প্রতিবেদন: মুহাম্মাদ মুছা
পটুয়াখালী–৪ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারণা কার্যক্রম শুরু করেছেন ৮ নং ওয়ার্ডের নেতা-কর্মীরা। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল থেকে ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়।
প্রচারণাকালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং দলের ঘোষিত বার্তা ও নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। এ সময় তারা বলেন, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং গণতন্ত্র রক্ষার লক্ষ্যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে।
৮ নং ওয়ার্ড বিএনপির নেতারা জানান, দলীয় নির্দেশনা অনুযায়ী তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা হচ্ছে। নির্বাচনের দিন পর্যন্ত এই প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে এবং প্রতিটি পাড়া-মহল্লায় ভোটারদের কাছে পৌঁছানো হবে।
প্রচারণা চলাকালে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
বক্তারা আরও বলেন, পটুয়াখালী–৪ আসনের সাধারণ মানুষ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের প্রতীক হিসেবে বিএনপি মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান।










