০৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

বালিয়াতলীতে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ১ মাসের কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২১:১০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ২১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী এলাকায় মাদক সেবন করে প্রকাশ্যে জনশৃঙ্খলা বিনষ্টের দায়ে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

অদ্য ১২ জানুয়ারি ২০২৬ ইং তারিখে রাত ১০টা ৩০ মিনিটে পরিচালিত মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় এ দণ্ডাদেশ দেওয়া হয়।

মোবাইল কোর্টের তথ্যমতে,

  • মোট মোবাইল কোর্টের সংখ্যা: ০১টি
  • মোট মামলার সংখ্যা: ০১টি
  • মোট অভিযুক্ত ব্যক্তির সংখ্যা: ০১ জন

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মোরশেদ আলী পাপ্পু (৩৬)। তাকে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

অভিযান চলাকালে তার সঙ্গে থাকা আব্দুর রাজ্জাক হাওলাদার নামের অপর একজনকে জিজ্ঞাসাবাদ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি মাদকদ্রব্য অ্যালকোহল সেবন করে প্রকাশ্যে জনশৃঙ্খলা বিনষ্ট করছিলেন—এমন অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে এ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে কলাপাড়া থানার চৌকস টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

স্থানীয় প্রশাসন জানায়, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং জনস্বার্থে এ ধরনের আইনানুগ ব্যবস্থা আরও জোরদার করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বালিয়াতলীতে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ১ মাসের কারাদণ্ড

আপডেট সময় : ০৫:২১:১০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬