০৯:০১ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

প্রযুক্তির ছোঁয়ায় কুয়াকাটা: ১২০ শিক্ষার্থী নিয়ে রোবোটিকস ওয়ার্কশপ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে উপকূলীয় পর্যটন নগরী কুয়াকাটায় প্রথমবারের মতো বৃহৎ পরিসরে রোবোটিকস বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় কুয়াকাটার আবাসিক হোটেল খান প্যালেস অডিটোরিয়ামে শুরু হওয়া এ কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২০ জন স্কুল শিক্ষার্থী অংশগ্রহণ করে।
কুয়াকাটা পৌরসভার আয়োজনে এবং বাংলাদেশ রোবট অলিম্পিয়াড (BDRO)-এর সহযোগিতায় অনুষ্ঠিত IROC Bangladesh Robotics Workshop–2026 শীর্ষক এ কর্মশালায় সভাপতিত্ব করেন কুয়াকাটা পৌরসভার প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব মোঃ নিয়াজ মাহমুদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসিন সাদেক
প্রধান অতিথির বক্তব্যে ইয়াসিন সাদেক বলেন,বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর। ভবিষ্যতের নেতৃত্ব দেবে প্রযুক্তিতে দক্ষ প্রজন্ম। উপকূলীয় অঞ্চলের শিক্ষার্থীদের জন্য এই ধরনের রোবোটিকস প্রশিক্ষণ সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, কুয়াকাটাকে শুধু পর্যটন নগরী নয়, প্রযুক্তি ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত এমন কার্যক্রমের উদ্যোগ নেওয়া হবে।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মিশাল ইসলাম (চিফ রোবোটিকস কোচ, বাংলাদেশ রোবট অলিম্পিয়াড), আবরার আবির (মেন্টর ও সিলভার মেডালিস্ট, আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড), রুদ্র চৌধুরী তুর্য (মেন্টর, বাংলাদেশ রোবট অলিম্পিয়াড) এবং খন্দকার মুশফিকুল ইসলাম (ব্রোঞ্জ মেডালিস্ট, আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড)। তারা শিক্ষার্থীদের হাতে-কলমে রোবোটিকসের বেসিক ধারণা, সহজ রোবট তৈরির কৌশল ও প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে প্রশিক্ষণ দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষার,

সাধারণ সম্পাদক হোসাইন আমির, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাইউম হোসেন,

মুসুল্লীয়াবাদ এ কে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাসুদ বিল্লাহ,

মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিটন মিএ,

কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (রসায়ন) মোঃ রুহুল আমিন,

ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক

মোঃ আহ সানাউল্লাহ এবং মহিপুর ড্যাফোডিয়াল আইডিয়া স্কুলের সহকারী

প্রধান শিক্ষক মোঃ অহিদুজ্জামান লিটনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

আয়োজক সূত্র জানায়, কর্মশালাটি একাধিক ব্যাচে পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণ শেষে প্রতিটি ব্যাচের সেরা প্রশিক্ষণার্থীকে রোবট তৈরির বেসিক কিট উপহার দেওয়া হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় আগ্রহ বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

উপকূলীয় অঞ্চলে প্রযুক্তিভিত্তিক শিক্ষা বিস্তারে এই আয়োজন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রযুক্তির ছোঁয়ায় কুয়াকাটা: ১২০ শিক্ষার্থী নিয়ে রোবোটিকস ওয়ার্কশপ

আপডেট সময় : ০৮:৪২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬