কলাপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ৮টি স্পটে ৭০০ কম্বল বিতরণ
- আপডেট সময় : ০৫:১০:৩৮ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ১৬১ বার পড়া হয়েছে
কলাপাড়া প্রতিনিধি —
শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে কলাপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় উপজেলার ৮টি স্পটে মোট ৭০০টি কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি রাখাইন সম্প্রদায়ের ১০০ জন সদস্যের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে, যা শীতের তীব্রতা থেকে তাদের রক্ষা করবে বলে জানানো হয়েছে।

উপস্থিত ছিলেন—
✔ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও): জনাব কাউছার হামিদ
✔ সহকারী কমিশনার (ভূমি): জনাব ইয়াসিন সাদেক
✔ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা (PIO): জনাব আলম
কর্মসূচিতে উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিজস্ব উদ্যোগে এবং চাহিদা বিবেচনায় সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো হবে, এবং শীতের এই সময়ে তাদের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।










