০৩:১২ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে মারধরের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৬:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ৫০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাসেল মৃধা (৩৫) নামের এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে চাচাতো ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে। শুক্রবার রাত নয়টায় উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের পূর্ব ডালবুগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। আহত রাসেল মৃধাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে শরীরের যন্ত্রনা নিয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। আহত রাসেল জানান, ২০২০ সালের এক রাতে তার চাচাতো ভাই শামীম মৃধার স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সঙ্গে দেখতে পান। এসময় রাসেল সেই পরকীয়া প্রেমিককে ব্যাপক মারধর করেন। সেই থেকেই তার উপর ক্ষিপ্ত শামীম ও তার পরিবারের সদস্যরা। এছাড়া জমিজমা বা অন্য কোন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ নেই। শুক্রবার রাতে পূর্ব ডালবুগঞ্জ গ্রামের বেতকাটা আলহেরা জামে মসজিদ থেকে তারাবি নামাজ শেষে বাড়ি ফিরছিলেন রাসেল মৃধা। এসময় সঙ্গে তার বন্ধু বেল্লাল ছিলেন। মসজিদ থেকে সামনে কিছুদুর যাওয়ার পরই চাচাতো ভাই শামীম মৃধার সঙ্গে তাদের দেখা হলে সে তাকে গালমন্দ শুরু করেন এবং ডাকাডাকি করেন। তার ডাকচিৎকারের এক পর্যায়ে সেখানে শামীমের ভাই রুবেল, ছেলে সৌরভ ও ভাইয়ের ছেলে রাফি এসে কিছু বুঝে ওঠার আগেই তাকে এলোপাথারি মারধর করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসেন।এ বিষয়ে জানতে শামীম মৃধা ও রুবেল মৃধার সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, মূলত আমাদের বেতকাটা আলহেরা জামে মসজিদের ইমাম নিয়ে রাসেলের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়েছে। আমাদের ইমাম মসজিদে অনেক বছর যাবৎ দায়িত্ব পালন করে আসছেন। রাসেল তাকে বাদ দিতে চায়। তবে তার কোন ত্রুটি না থাকায় আমরা তাকে রাখতে চাই। এ বিষয়ে রাতে রাসেলের সঙ্গে তর্কাতর্কি এবং হাতাহাতি হয়েছ। এছাড়া আর কিছুই না। সে এখন উল্টো আমাদের মানহানি করার জন্য অন্য ঘটনা রটাচ্ছে।মহিপুর থানার ওসি মহব্বত খান বলেন, এঘটনায় কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে মারধরের অভিযোগ

আপডেট সময় : ০৬:৩৬:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬