০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

কলাপাড়া আওয়ামীলীগের সমর্থকের বিরুদ্ধে বিএনপির সমর্থককে মারধর করার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ৮৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কলাপাড়ায় কাওসার (২৭) নামের এক বিএনপির সমর্থককে মারধর করার অভিযোগ উঠেছে বাচ্চু সিকদার নামের এক আওয়ামীলীগের সমর্থকের বিরুদ্ধে। শুক্রবার সকাল দশটায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত কাওসারকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। সে পূর্ব হাজীপুর গ্রামের আবুল কালাম রাঢ়ীর ছেলে। আহত কাওসার বলেন, সকাল দশটার দিকে সে প্রয়োজনীয় কাজে হাজীপুর বাজারে আসেন। এসময় আওয়ামীলীগের সমর্থক বাচ্চুর সঙ্গে তার দেখা হয়। পরে তারা দুজনে আওয়ামীলীগ ও বিএনপির রাজনীতি নিয়ে তর্কে জড়ান। এক পর্যায়ে বাচ্চু দাবি করেন আওয়ামীলীগের দয়া ছাড়া বিএনপি ক্ষমতায় আসতে পারতোনা। কাওসার এমন কথার প্রতিবাদ জানালে বাচ্চু তাকে কিছু বুঝে ওঠার আগেই মাথায় আঘাত করে। এতে সে মাটিতে লুটিয়ে পড়লে ফের তাকে মারধর করা হয়। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এ বিষয়ে জানতে চাইলে বাচ্চু বলেন, রাজনীতির বিষয়ে তার সঙ্গে আমার কোন আলোচনা হয়নি।আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত নই। তবে সে আমার সঙ্গে প্রচন্ড রকমের খারাপ ব্যবহার করেছে। এ কারনে তার সঙ্গে আমার হাতাহাতি হয়েছে।এ বিষয়ে জানতে কলাপাড়া থানার ওসি রবিউল ইসলামের সঙ্গে সঙ্গে বার বার যোগাযোগ করা চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলাপাড়া আওয়ামীলীগের সমর্থকের বিরুদ্ধে বিএনপির সমর্থককে মারধর করার অভিযোগ

আপডেট সময় : ০২:১৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬