শিক্ষক আখতারুজ্জামানের বাড়িকে পাখির অভয়াশ্রম ঘোষণা
- আপডেট সময় : ০৫:৫৭:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ২৪৭ বার পড়া হয়েছে
বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের প্রেক্ষিতে পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষক আখতারুজ্জামানের বাড়িকে পাখির অভয়াশ্রম হিসেবে ঘোষনা করেছে সরকার। বৃহস্পতিবার শেষ বিকালে বালিয়াতলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রামের শিক্ষক আখতারুজ্জামানের বাড়িতে দেশীয় ও পরিযায়ী পাখির কলোনী নামের একটি সাইনবোর্ড স্থাপন করে বাড়িটির নাম করন করা হয় ‘বিহঙ্গ বিলাস’। উপজেলা প্রশাসন থেকে এমন প্রশংসনীয় পদক্ষেপে নেওয়া হয়েছে। এসময় কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক, পায়রা বন্দর নৌ-পুলিশের ইনচার্জ নয়ন কারকুন ও অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়ার সদস্যরা উপস্থিত ছিলেন। নিরাপদ আশ্রয় ও পরম মমতার কারনে দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে মধুখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আখতারুজ্জামান বাড়িতে বাসা বানিয়ে বসবাস করছে হাজারো পাখ-পাখালি। প্রতিনিয়ত সাদা বক, পান কৌঁড়ি আর বাদুরের কিচিরমিচির শব্দে মুখরিত থাকে বাড়িটি। পাখির এই অবাসস্থল নিয়ে গত বছর থেকে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর এমন পদক্ষেপ নেয় সরকার।









