০৩:১০ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

ভারতকে ১৩৪ রানেই থামিয়ে দিল বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে আজ মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ ‘এ’ দল। হাই ভোল্টেজ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৩৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে টুর্নামেন্টের হট ফেভারিট ভারত।

ব্যাংককে আজ রোববার (২২ ফেব্রুয়ারি) টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রাধা যাদব। দুই ওপেনার নন্দিনি কাশ্যপ ও দীনেশ বৃন্দা দিচ্ছিলেন ভালো শুরুর ইঙ্গিত। তবে দলীয় ৩০ রানে উদ্বোধনী জুটি ভাঙতেই খেই হারায় ভারত ‘এ’ দল।

ফাতেমা জাহানের শিকার হয়ে দীনেশ বিদায় নেওয়ার ঠিক এক ওভার পর দলীয় ৩৩ রানে রানআউট হন নন্দিনী। ঠিক তার পরের বলে ফারজানা ইয়াসমিনের শিকারে পরিণত হন মিন্নু মানি, যিনি গোল্ডেন ডাকের শিকার হন। ৩৩ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে ভারত। বিপর্যয় সামাল দিতে গিয়ে ভারতের রানের গতিও শ্লথ হয়ে যায়। এতে চাপ ভর করে বসলে দলীয় ৪৪ রানে চতুর্থ উইকেটও হারিয়ে ফেলে। এবার বাংলাদেশকে উইকেট এনে দেন অধিনায়ক ফাহিমা খাতুন।

এরপর অবশ্য ঘুরে দাঁড়ায় ভারত। পঞ্চম উইকেটে ৬৯ রানের জুটি গড়েন তেজাল হাসাবনিস ও অধিনায়ক রাধা। ৩০ বলে ৩৬ রান করে রাধা বিদায় নিলে এই জুটি ভাঙে। তবে তেজাল আগলে ছিলেন অন্য প্রান্ত। অন্যদিকে বল হাতে ফাহিমা লড়ে যান একাই।

শেষপর্যন্ত ৩৪ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন তিনি। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ভারত ‘এ’ দলের সংগ্রহ দাঁড়ায় ১৩৪ রান। বাংলাদেশের পক্ষে ফাহিমা খাতুন একাই তুলে নেন ভারতের ৪ উইকেট। এছাড়া, ফারজানা ইয়াসিমন ও ফাতেমা জাহান উভয়েই ১টি করে উইকেট লাভ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতকে ১৩৪ রানেই থামিয়ে দিল বাংলাদেশ

আপডেট সময় : ০৯:১৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬