০৩:১২ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

কলাপাড়ায় দরিদ্রদের মাঝে ১ টাকায় ইফতার সামগ্রী বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১১:০০ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

আমরা কলাপাড়াবাসী

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়ায় দুই শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে প্রতীকী মূল্যে ১ টাকায় ইফতার সামগ্রী বিতরণ করেছে ‘আমরা কলাপাড়াবাসী’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের মনোহরি পট্টি এলাকায় এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। ইফতার সামগ্রী হিসেবে প্রত্যেককে ছোলা-বুট, মুড়ি, খেজুর, পিয়াজু, বেগুনি, চপ ও জিলাপি দেওয়া হয়।

সংগঠনের সদস্যরা জানান, পুরো রমজান মাসজুড়ে এ ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। মাত্র ১ টাকায় ইফতার পেয়ে সাধারণ মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেন। স্থানীয় সচেতন মহল সংগঠনটির এ ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

অটোরিকশাচালক আ. রশিদ বলেন, “এক টাকায় ইফতার পাওয়া যায়—এমনটি আগে কখনো দেখিনি। এটি একটি ভালো উদ্যোগ।”

বৃদ্ধ মোছা. মরজিনা বেগম বলেন, “আমারে এক টাকায় যারা ইফতার দিছে, তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাদের ভালো রাখুক।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কলাপাড়ায় দরিদ্রদের মাঝে ১ টাকায় ইফতার সামগ্রী বিতরণ

আপডেট সময় : ০৯:১১:০০ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬